শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৭ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্রীর মরদেহ মিলল নিজ বাড়িতে!

ডেস্ক রিপোর্ট: মামাবাড়ি থেকে বান্ধবীর বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া মারজিয়া খাতুন (১৯) নামে দ্বাদশ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মরদেহ পাওয়া গেল নিজ বাড়ির বন্ধ ঘরে।

রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মাগুরা সদর উপজেলার বেড় আকছি গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে মাগুরা সদর থানা পুলিশ।

মারজিয়া ওই গ্রামের মফিজুর রহমানের মেয়ে। মারজিয়ার মামা মেহেদি হাসান জানান, মারজিয়ার বাবা-মা তার বড়ভাই মেহেদির সঙ্গে ঢাকায় থাকেন। কিন্তু মারজিয়া মামার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার কলমধরি গ্রামে থেকে লেখাপড়া করত। মাঝে মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে কিংবা লেখাপড়া সংক্রান্ত কাজে বেড় আকছি গ্রামের এই বাড়িতে আসে।বাংলানিউজক

শনিবার মারজিয়া বান্ধবীর বাড়িতে বেড়ানোর কথা বলে কলমধরি গ্রাম থেকে বের হন। কিন্তু দুপুরের পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিলো। পরে রোববার মারজিয়ার মা ঢাকা থেকে যোগাযোগ করে বিভিন্ন লোকজনের মাধ্যমে খোঁজ চালান।

রোববার দুপুরে গ্রামের বাড়িতে খবর নিলে তাদের বসত ঘরটি ভেতর থেকে বন্ধ দেখা যায়। এ সময় ভেতরে কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ দরজা ভেঙে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় মারজিয়া মরদেহ উদ্ধার করে।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নিলুফা ইয়াসমিন জানান, সুরতহাল রিপোর্টের পর মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়ায় যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়