শিরোনাম
◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৮ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

সাদেক আলী: [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

[৩] এর আগে ভোর ৪টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে বিকল হয়। ঢাকা পোস্ট, কালের কণ্ঠ

[৪] উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে লাইট ইঞ্জিন নিয়ে আসার পর ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি সরিয়ে মেইন লাইনে নেওয়া হয়। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

[৫] রফিকুল ইসলাম আরো বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার মোহনপুর ছেড়ে যায়। এরপর সুন্দরবন এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনও ওই স্টেশন ছেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়