শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৭ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাবন্দি পরীমণিকে যে চিঠি লিখেছিলেন তার নানা

বিনোদন ডেস্ক: কারামুক্ত হওয়ার পর তাকে বেশ খোঁজ মেজাজেই দেখা গেছে। কারাগারের সামনে ভক্তদের সঙ্গে সেলফিও তুলেন তিনি। কারাগার থেকে অনেকটা রানীর মতোই বের হয়েছেন পরী। প্রায় এক মাস কারাভোগের পরও এতটা প্রাণবন্ত কীভাবে ছিলেন এই নায়িকা?

রোববার (৫ সেপ্টেম্বর) তার প্রাণবন্ত থাকা ও শক্তির উৎসের জানান দিয়েছেন পরীমণি। তাকে জেলে পাঠানো নানা শামসুল হকের লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নায়িকা লিখেছেন- 'একটা চিঠি, আমার সব শক্তির গল্প এখানেই...।'

পরীর পোস্ট করা সেই চিঠিতে দেখা যাচ্ছে, সেখানে তাকে উদ্দেশ্য করে নানা শামসুল হক লিখেছেন- 'নানু, আমি ভালো আছি, কোনো চিন্তা করবা না। শিগগিরই তোমার সাথে দেখা হবে।' চিঠির নিচে সাক্ষরও করে দিয়েছিলেন নানা।

জেল থেকে বেরিয়ে পরী জানিয়েছিলেন, 'কোনো অনুভূতি নেই। অনুভূতি হারিয়ে ফেলেছি। আমার যে রেগুলার লাইফ, সে লাইফ তো ছিল না। পুরোপুরি অন্য একটা জীবন। যে জীবনের কথা অন্য একদিন বলব। এই ২৭ দিনের জার্নি আমাকে অনেক কিছু শিখিয়েছে।'

এদিকে সেদিন পরীর হাতের তালুতে মেহেদির রঙে একটি লেখা সকলের নজর কাড়ে। তাতে ইংরেজিতে লেখা ছিলো- ‘ডোন্ট লাভ মি বিচ’। পরীর হাতের সেই লেখা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে, কাকে/কাদের উদ্দেশ্যে এমন বার্তা দিলেন নায়িকা।

সে প্রসঙ্গে গণমাধ্যমে পরী জানান, 'এটা আসলে সব 'বিচদের' জন্য, যারা উপরে উপরে আমাকে ভালোবাসা দেখায়। এরা এখন আবার আমার কাছে আসবে। আমার চারপাশে ঘুরবে। আমাকে ভালোবাসা দেখাবে। তাদের উদ্দেশ্যেই এ বার্তা।'

তিনি আরও জানান, 'এসব মানুষকে আমার খুব ভালোভাবেই চেনা হয়েছে। আসলে যারা আমাকে চেনেন, তারা কিছু বললে আমার খারাপ লাগে। যারা চেনেন না, তারা বললে কোনো খারাপ লাগে না। কারণ তারা তো আমাকে চেনেনই না। আমি কোথা থেকে এসেছি, কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছি, তার কিছুই তো জানেন না তারা। জানলে হয়ত আমাকে নিয়ে কটূ কথা বলতেন না। খারাপ লাগে, যারা জেনেও পেছনে কথা বলেন। আমি ভেঙে পড়ার মেয়ে না। ভেঙে পড়লেও তো উঠে দাঁড়াব। আমাকে যারা চেনেন, তারা জানেন, আমি কেমন। আমি এখন দ্রুত কাজে ফেরার অপেক্ষা করছি।' আর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়