শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনমানুষের সঙ্গে কৃষ্ণাঙ্গদের তুলনা করার পর ক্ষমা চাইলো ফেসবুক

সাকিবুল আলম:[২] এ বছরের জুনে ডেইলি মেইল পত্রিকার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছিলো। ভিডিওটিতে দেখা যায়, একজন শ্বেতাঙ্গ ব্যক্তি কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন এবং পরবর্তীতে পুলিশকে ডেকে এনেছেন। ভিডিওটি শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে লেখা ওঠে, বনমানুষদের দেখতে হলে এ ভিডিটি দেখুন। নিউ ইয়র্ক টাইমস, এফএস

[৩] ফেসবুকের এ ফিচারটির কাজই হলো ব্যবহারকারীর পছন্দ বুঝে বিভিন্ন ভিডিওর উল্লেখ করা। কিন্তু ভিডিওটিতে কোনো বানর, শিম্পাজ্ঞি বা গরিলাকে দেখা যায়নি। তাই ভিডিও দুটির তুলনাকে অমার্জনীয় ভুল হিসেবে দেখছেন নেটিজেনরা।

[৪] ফেসবুকের প্রাক্তন কনটেন্ট ডিজাইন ম্যানেজার জানিয়েছেন, এই কিপ সিয়িং প্রম্পটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি মারাত্মক ভুল। এএফপি

[৫] সোশ্যাল মিডিয়ায় ভিডিওর স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর অনেকেই রেগে যান। শুক্রবার ফেসবুক, আনুষ্ঠানিকভাবে বিষয়টির জন্য ক্ষমা চায় এবং ফিচারটি পুরোপুরিভাবে উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। ফেসবুকের তরফ থেকে আরো জানানো হয়, যারা এ আপত্তিকর সুপারিশটি দেখেছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়