শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিদে অনলাইন দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২ এর পুল ‘এ’-তে বাংলাদেশ সপ্তম

আব্দুল্লাহ মামুন: [২] ১০টি দলের মধ্যে বাংলাদেশ ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়েছে। শনিবার সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ১৬ পয়েন্ট করে নিয়ে ইন্দোনেশিয়া প্রথম ও ফিলিপাইন দ্বিতীয় এবং ১৩ পয়েন্ট নিয়ে সেনজেন চায়না টপ ডিভিশনে উঠেছে। জাগো নিউজ ২৪।

[৩] সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশ ১.৫-৪.৫ গেম পয়েন্টে সেনজেন চায়নার কাছে হেরে যায়। অষ্টম রাউন্ডের খেলায় ৪.৫-১.৫ গেম পয়েন্টে চাইনিজ তাইপেকে হারালেও নবম ও শেষ রাউন্ডের খেলায় ৫.৫-০.৫ গেম পয়েন্টে ফিলিপিন্সের কাছে হেরে যায় লাল-সবুজের দল।

[৪] বাংলাদেশ দলের হয়ে টুর্নামেন্টে অংশ নেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন, মহিলাফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও কাজী জারিন তাসনিম। জনকন্ঠ।

  • সর্বশেষ