শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেয়া যেতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ ও মহসীন কবির: [২] শনিবার সকালে ঢাকার তেজগাঁও মহিলা উচ্চ বিদ্যালয়ে নার্সিং মিসওয়াইফারি পরীক্ষা পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। তিনি বলেন, ১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে যে কোনো টিকা দেয়া যাবে। তবে এর নিচে যাদের বয়স তাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী অন্যান্য দেশে আমরা দেখেছি, বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেনে তারা ফাইজার এবং মডার্নার টিকা দিয়েছে। টিকাদান কার্যক্রম শুরু হলে তাদের পদ্ধতিটা ফলো করতে হবে।

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্কুল খোলার পর কীভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ক্লাসে নেওয়া হবে, এ বিষয়ে সোমবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

[৪] তিনি বলেন, মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ৮০ শতাংশের বেশি টিকা পেয়েছে। মেডিকেল শিক্ষার বাইরে অন্য শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়টি নিয়ে রোববার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হবে। ইতোমধ্যে অনেককে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে টিকা প্রাপ্তি সাপেক্ষে আমরা সবাইকে টিকা দিয়ে দিতে পারবো।

[৫] জাহিদ মালেক জানান, সরকার সাড়ে ১৬ কোটি টিকা কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে চীন থেকে নতুন করে ৬ কোটি ডোজ টিকার মধ্যে থেকে প্রতিমাসে ২ কোটি ডোজ করে আগামী তিন মাসে এই টিকা দেশে পৌঁছাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আরো ১০ কোটি ৫০ লাখ ডোজ টিকা কেনা হবে। সেই সঙ্গে কোভ্যাক্স সুবিধার আওতায় টিকা আসবে।

[৬] ডিসেম্বর-জানুয়ারির মধ্যে সব টিকা চলে আসবে আ্শা রেখে তিনি বলেন, তাহলে যতো শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, সবাই টিকার আওতায় চলে আসবে।

[৭] স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা পাওয়া গেলে আবার ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরুর চিন্তা করছে সরকার। গণ টিকা কর্মসূচিতে যারা প্রথম ডোজ নিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে তাদের দ্বিতীয় ডোজ দিতে যথেষ্ট টিকা হাতে রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ