শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৪ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে চোলাই মদসহ আটক ১

সুজন কৈরী : [২] রাজধানীর শ্যামপুরের জুরাইন মুন্সীবাড়ী ঢাল এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ২৩০ লিটার চোলাই মদসহ হুমায়ন কবির (৪২) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

[৩] বৃহস্পতিবার ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে আটককৃতের কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট ও নগদ ১ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি র‌্যাবকে জানিয়েছেন, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।

[৫] আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়