শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুর ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

এ.এইচ.সবুজ: [২] গাজীপুর নগরীর কোনাবাড়ী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যে রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো- নাটোরের গুরুদাসপুর থানা এলাকার মেহেদী হাসান (২০), মাদারীপুরের শিবচর থানার বাহাদুরপুর এলাকার রনি (২১) এবং শেরপুরের ঝিনাইগাঁতী থানার রাংটিয়া এলাকার নূর মোহাম্মদ (২৪)। গ্রেপ্তারকৃতরা গাজীপুর সিটি করপোরেশনের এনায়েতপুর ও কোনাবাড়ী এলাকায় ভাড়ায় বসবাস করত।

[৪] গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, বুধবার রাতে দেড়টার দিকে কোনাবাড়ীর সরকার ফার্নিচারের পিছনে ডাকাতির প্রস্তুতিকালে দুইটি চাকু ও দা সহ ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা হয়ছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ