শিরোনাম
◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈর বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিদেশি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করার পর আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।।গ্রেপ্তারকৃত যুবক হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মালাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে পিয়াস চৌধুরী (২০)।

[৩] পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পিয়াস চৌধুরী দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে তার স্ত্রীকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর আসেন। পরে তিনি উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় মকবুল হোসেনের বাড়িতে বাসা ভাড়া থেকে একটি ইনশোরেন্স কোম্পানিতে চাকরি করতেন। কিছু দিন আগে তার চাকরি চলে গেলে বর্তমানে তিনি বেকার দিন কাটাচ্ছেন। কিন্তু গত বুধবার রাতে তিনি ওই ভাড়া বাসায় তার কক্ষে বসে মোটা বইয়ের মাঝখানে কেটে পিস্তল ভিতরে ঢুকাচ্ছিলেন। এ সময় বাইরে থেকে ওই কক্ষের জানালা দিয়ে দৃশ্যটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

[৪] খবর পেয়ে স্থানীয় মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাসায় অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই বাসা থেকে পিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে ওই কক্ষের ভিতরে মোটা নোট বই থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তারকৃত যুবককে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

[৫] কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পিয়াসকে বৃহস্পতিবার দুপুরে অস্ত্র আইনে মামলা দিয়ে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়