শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিউতে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু

বিনোদন ডেস্ক: গত জুলাই মাসে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তার চলে যাওয়ার দু’মাস যেতে না যেতেই শোনা গেলো একটি খারাপ খবর।

রক্তচাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুকে। এই মুহূর্তে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি রয়েছেন সায়রা।

সায়রা বানুর পরিবারিক সূত্রে জানা গেছে, তিন দিন আগেই রক্তচাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সায়রাকে। আজ (১ সেপ্টেম্বর) সকালে তার অবস্থার কিছুটা অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয় বর্ষীয়ান অভিনেত্রীকে।

৫৪ বছরের দাম্পত্য সঙ্গীর হাত ছেড়ে গত ৭ জুলাই প্রয়াত হন অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। গত কয়েকদিন ধরেই তার শরীর ভালো ছিল না।

১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। সম্পর্কে চড়াই উতরাই এসেছে ঠিকই- সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়