শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৭ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজী নাসিরউদ্দিন আহমেদ: যাদের কাছে বঙ্গভঙ্গ এতো বড় ব্যাপার, তাদের কাছে মুক্তিযুদ্ধটা কিছুই না কেন!

গাজী নাসিরউদ্দিন আহমেদ: চীনপন্থীদের বঙ্গভঙ্গ নিয়ে উচ্ছ্বাসের কারণটা কি? জয়া চ্যাটার্জি বাঙলা ভাগ হলো লিখলেন, জনান্তে জানা যায়, তার রসদ বদরুদ্দীন উমরের কাছ থেকে পাওয়া। জয়া তার বইয়ে অবশ্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন। বদরুদ্দীন উমরের পার্টি ভেঙেছে নাকি তাত্ত্বিক প্রশ্নে। তাদের একদল তাত্ত্বিকভাবে মনে করতেন, বাংলাদেশ আসলে স্বাধীন হয়নি। এই প্রসঙ্গে আরেক দল চীনপন্থীদের কথা বলে রাখি। আব্দুল হকের পার্টি। তারা বাংলাদেশের জন্মের বহু বছর পরও নিজেদের পার্টির নাম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ধরে রেখেছে।

বদরুদ্দীন উমর নিজেও বাংলাদেশ স্বাধীন হয়নি এমন তত্ত্বে বিশ্বাসী ছিলেন। উনার তত্ত্বের গরু উনি যেমন ইচ্ছে তেমন জবাই করবেন। আমাদের কী! আমাদের শুধু কৌতূহল। বঙ্গভঙ্গ ছিলো একটি প্রশাসনিক নির্দেশ। কুমিল্লা বিভাগ হয়ে যাবার গুজব শুনে কুমিল্লাবাসীর খুশি হওয়া ও নোয়াখালীবাসীর বেজার হওয়ার মতোই একটি বিষয়। বঙ্গভঙ্গের সময়ও পূর্ব বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাতে খুশি হয়েছিলো। সেটা নিয়ে গবেষণা হবে, লেখালেখি হবে স্বাভাবিক। হয়েছেও ব্যাপক। কিন্তু আমার কৌতূহলটা হলো, যাদের কাছে বঙ্গভঙ্গ এতো বড় ব্যাপার তাদের কাছে মুক্তিযুদ্ধটা কিছুই না কেন?

  • সর্বশেষ
  • জনপ্রিয়