শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাক-আফগান সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত

সাখাওয়াত হোসেন: [২] পাকিস্তানের সেনবাহিনী জানিয়েছে, আফগানিস্তানের ভেতর থেকে গুলি ছোড়া হলে কমপক্ষে তাদের দুই সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন, আয়াজ ও জামাল। এছাড়া তাদের সেনারা পাল্টা গুলি চলালে দুই অথবা তিনজন হামলাকারীকে হত্যা করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন তারা। দেশটির সীমান্ত জেলা বাজোরে এ হামলার ঘটনা ঘটেছে। আল জাজিরা

[৩] দেশটির সেনাবাহিনী বলছে, পাকিস্তান বিরোধী টিটিপি গোষ্ঠী এ হামলা চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী জেলা বাজোরে আফগানিস্তানের ভেতর থেকে গুলি ছোড়া হয়েছিলো।

[৪] পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ বলেন, ইসলামাবাদ আশা করবে, তালিবান আফগানিস্তানের মাটি পাকিস্তান বিরোধী টিটিপি গোষ্ঠীকে পাকিস্তানে হামলা করার জন্য ব্যবহার করতে দেবে না।

[৫] উল্লেখ্য, ১৫ আগস্ট কাবুল দখলে নেয় তালেবান। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পরে আফগানিস্তান থেকে পাকিস্তানে এটিই প্রথম আক্রমণের ঘটনা।

 

  • সর্বশেষ