শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৯:০৬ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ৫১ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগরের আকবরশাহ এলাকা থেকে ১৭ হাজার পিস ইয়াবাসহ মাইক্রোবাসের চালক ও সহযোগীকে আটক করেছে র‌্যাব-৭।

[৩] রোববার (২৯ আগস্ট) বিকেলে র‌্যাব-৭, চট্টগ্রাম এর সিনিঃ সহকারী পরিচালক, সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আকবরশাহ্ থানার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে খাজা মোটরস দোকানের সামনে অভিযান চালানো হয়। এই সময় গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার রামু থানার গর্জনিয়া বড়বিল এলাকার মৃত সুরত আলমের ছেলে, চালক মো. সালাউদ্দিন (২০) ও বোয়ালখালী এলাকার মৃত এস্তাফ আলীর ছেলে, হেলপার মো. জসিম উদ্দিন (৩৩)।

[৫] এ সময় একটি মাইক্রোবাস চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। মাইক্রোবাসের ভেতর চাকার শক অবজারভারের ওপরে বিশেষ কায়দায় রাখা ১৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

[৬] জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫১ লাখ টাকা।

[৭] পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মোঃ নূরুল আবছার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়