শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১১:৩৩ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিকের স্বর্ণ পদকের মান নিয়ে প্রশ্ন তুললেন এক জোড়া চীনা ক্রীড়াবিদ

আখিরুজ্জামান সোহান: [২] এবারের অলিম্পিকে অংশগ্রহন করা চীনের দুইজন স্বর্ণপদক জয়ী অ্যাথলেট তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলে বলেন, তাদের প্রদান করা স্বর্ণপদকগুলো মাত্র কিছুদিনের মধ্যেই উজ্জ্বলতা হারাতে শুরু করেছে এমনকি পদকের বিভিন্ন অংশ থেকে স্বর্ণ খসে পড়ছে। ইনসাইডার

[৩] মহিলাদের ট্রাম্পোলিনিং ইভেন্টে স্বর্ণ জয়ী অ্যাথলেট ঝু জুয়িং চীনের সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ওয়েইবোতে তার স্বর্ণপদকটির একটি ছবি পোস্ট করে বলেন ‘বিভিন্ন অংশ থেকে পদকের ম্যাটেরিয়ালগুলো আলাদা হয়ে যাচ্ছে’।

[৪] অলিম্পিক কর্তৃপক্ষকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে এই অ্যাথলেট আরো বলেন, আপনাদের দেওয়া পদকগুলো কি এভাবেই ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কথা?

[৫] মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায় গোটা চীন জুড়ে, ৬৮ হাজার লাইকসহ ১৭ হাজার মন্তব্যের পাশাপাশি প্রায় ১৫ হাজার বার শেয়ার হয় তার এই লেখাটি।

[৬] আরেক চীনা সাঁতারু ওয়াং শুন একই অভিযোগ তুলে বলেন, তার পদকের কিছু অংশ ইতিমধ্যেই খসে পড়তে শুরু করছে।

[৭] উল্লেখ্য, এই চীনা সাঁতারু ২০০ মিটার ইভেন্টে এককভাবে স্বর্ণ পদক জয় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়