শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপুল পরিমাণ চুরির মালামাল’সহ ৫ চোর গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] সিএমপির চকবাজার থানার এক অভিযানে দোকানে চুরির অভিযোগে চোরের বিপুল পরিমাণ মালামাল’সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] শনিবার (২৮ আগস্ট) পুলিশ জানায়, চুরি সংক্রান্ত একটু নিয়মিত মামলার সূত্র ধরে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মোহাম্মদ কামরুল ইসলাম এর নেতৃত্বে চকবাজার থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত চুরির ঘটনায় সম্পৃক্ত চোর চক্রকে শনাক্ত করে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকা ও ফেনী জেলার সোনাগাজী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোরদের গ্রেপ্তার করে।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- গিয়াস উদ্দিন মানিক (৩৫), আনোয়ার হোসেন (৩৬), তাজুল ইসলাম (৫০), জামশেদ আলাম (২৯) ও ওমর ফারুক রকি (২৩।

[৫] সহকারী কমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গত ১৬ আগস্ট দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা চকবাজার থানাধীন চন্দনপুরাস্থ আলিয়া মাদ্রাসা রোডে মাওলানা স্টোরের তালা ভেঙ্গে শাটার খুলে বিভিন্ন ধরনের মালামাল চুরি করে নিয়ে যায়। সেই ঘটনায় চকবাজার থানার একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

[৬] সেই মামলার সূত্রে অভিযান চালিয়ে ১টি ডিপ ফ্রিজ, ৫ লিটার ওজনের ১৬টি সয়াবিন তেলের বোতল, ২২টি হ্যান্ডওয়াশ, ৪৭টি সাবান, ৩৯টি আটা ও ময়দার প্যাকেট, ৫টি লাইজল, ১৫টি শ্যাম্পু, ৪টি ফেসওয়াশ, ১১টি ক্রিম, ৩টি সসের বোতল, ৩টি ভিম লিকুইড, ৫ বস্তা চাল, ১টি মোবাইল ফোন, ১টি মিনি ট্রাক’সহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়