শিরোনাম
◈ শিক্ষায় বেহাল অবস্থা, একাদশে ১৫ লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা! ◈ ৮ মাস পর বাংলাদেশ সিরিজ দিয়ে ফিরছেন নাথান লায়ন? ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা ◈ বিরোধীদের চাপে নতি স্বীকার, ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি মোদি সরকার ◈ কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে, সতর্ক করছে মার্কিন গোয়েন্দারা ◈ বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল পোলিশ ব্র্যান্ড এলপিপি ◈ সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার: বাড়ছে চুরি-ছিনতাই ও আইনশৃঙ্খলা ঝুঁকি ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই নতুন সিন্ডিকেটের তৎপরতা, জনপ্রতি চাঁদা ১৭ কোটি টাকা ◈ মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন ধরবে এআই, নজরে থাকবে অবস্থানও ◈ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ১২:১০ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মডার্নার ৩১ লাখ ১৮ হাজার ৩৪১ টিকা দেওয়া শেষ: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ৯৬ হাজার ৯৬০ ডোজ ২১ আগস্ট পর্যন্ত দেশে এসেছে। এরমধ্যে ১ কাটি ৯০ লাখ ৮২ হাজার ৬৮০ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ২৭ লাখ ১৪ হাজার ২৮০ ডোজ টিকা মজুত আছে।

[২] এরমধ্যে অ্যাস্ট্রেজেনেকার মোট টিকা দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ ২২ হাজার ২২ জনকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম দেওয়া হয়েছে মোট ১ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৯৯ ডোজ। ফাইজার ৯৫ হাজার ৬৭১ এবং মডার্নার ২ লাখ ৪৩ হাজার ৭২৭ ডোজভ্যাকসিন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৯২৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ হাজার ৪৫৭ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ ২২ হাজার ২২ ডোজ। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯৭ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৫ হাজার ৬৭১ ডোজ।

[৪] এছাড়া ১ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৯৯ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৭১ হাজার ২৭৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ জন। মডার্নার টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৬৫৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬১ হাজার ৯৬১ জনকে।

[৫] এছাড়া এখন পর্যন্ত এনআইডি নিবন্ধন করেছেন ৩ কোটি ৬৩ লাখ ৯৫ হাজার ৭৩২ জন আর পাসপোর্ট নিবন্ধন ৪ লাখ ২১ হাজার ৮১২ জন। সম্পাদনা : রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়