শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ দফা দাবিতে ক্ষেত মজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ 

আনোয়ার হোসেন: [২] সকল বকেয়া কৃষি ঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, সবার জন্য বিনামূল্যে টিকা সরবরাহ সহ ১৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৩] বুধবার (২৫ অগাস্ট) দুপুরে গাইবান্ধা শহরের বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল প্রদর্শন শেষে ১নং রেলগেট সংলগ্ন পার্টি নিজস্ব কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৪] বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

[৫] সংগঠনের জেলা সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক আহসানুল হাবীব সাঈদ, মাহবুবুর রহমান খোকা, ডাঃ আব্দুল জব্বার, অতুল চন্দ্র বর্মন প্রমুখ।

[৬] বক্তারা বলেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত হওয়ার পরও তারা রাষ্ট্রীয় চরম অবহেলার শিকার। ১৭ কোটি মানুষের খাদ্য যোগানদাতা, এরাই হচ্ছে দেশের প্রকৃত মালিক অথচ নিজ দেশে পরবাসী। তাই কৃষি ও কৃষক বাঁচাতে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে জেলায় কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে বেকার সমস্যার সমাধান, রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল-চিনিকল চালু, নদী ভাঙনের স্থায়ী সমাধান, জেলা উপজেলায় করোনা টেস্ট ল্যাব স্থাপন ও সবার জন্য বিনামূল্যে করোনা ভ্যাক্সিন নিশ্চিত করার দাবি জানান।

[৭] এ ছাড়া হাটে-হাটে ইজারাদারি জুলুম-নির্যাতন-হয়রানি বন্ধ, বিদ্যুতের ভ‚তুরে বিল হয়রানি বন্ধ, বিএডিসিকে সচল করে কৃষি ও কৃষক বাঁচানো, সকল গরীব মানুষদের আর্মি রেটে রেশন সহ ক্ষেতমজুরদের সারা বছরের কাজেরও জোর দাবি জানান। সম্পাদনা : সঞ্চয় বিশ্বাস

 

  • সর্বশেষ