শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তান জন্ম দিতে হাসপাতালে নুসরাত, সাথে আছেন যশ

বিনোদন ডেস্ক : বুধবার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই দিন সকাল থেকেই গুঞ্জন শোনা যায়, হাসপাতালে ভর্তি হয়ে গেছেন অভিনেত্রী নুসরাত। সব কিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্তান জন্ম দেবেন এ অভিনেত্রী। আর এ খবর ছড়াতেই ইন্ডাস্ট্রি ও অনুরাগী মহলে জল্পনা কল্পনা ছড়িয়ে গেছে।

নুসরাত তার চিকিৎসকের কাছে দাবি করেছিলেন, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেন যশ দাশগুপ্ত তার পাশে থাকে। তবে যশ ওই সময় নুসরাতের সঙ্গে থাকবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) নুসরাত ও যশের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, ওইদিন তারা একসঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। কিন্তু অন্যদিনের মতো এদিনও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি দেননি তারা। শুধু ইনস্টাগ্রামেই স্টোরি শেয়ার করেছেন তারা দুজন।

দুজনের ওই স্টোরিতে দেখা যায়, একই রাঁধুনি ওই রেস্তরাঁয় খাবার তৈরি করছেন। একই সময়ে দুজনের স্টোরিতে একই ছবি দেখায় নেটজেনদের বুঝতে অসুবিধা হয়নি যে তারা একসঙ্গে ছিলেন।

এদিকে মা হওয়ার আনন্দ তার সব পোস্টেই দৃশ্যমান। রোববার (২২ আগস্ট) ইনস্টাগ্রামে সে আনন্দের কথা ঘোষণা করেন সাংসদ- অভিনেত্রী। তবে নুসরাত তার গর্ভের সন্তানের বাবার পরিচয় বা তার অন্তঃসত্ত্বা থাকাকালীন দিনগুলোর কথা বলেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তিনটি ছবিতে মাতৃত্বকালীন আভা ঝরে পড়ছিল অভিনেত্রীর চোখে-মুখে। ছবির নিচে তিনি লেখেন, সুন্দর দিনগুলোর দিকে এগোচ্ছি। তার নিচে হ্যাশট্যাগে লেখা, ‘নতুন শুরু’, ‘নতুন ভূমিকা’, ‘সামনের সেই দিনগুলির দিকে তাকিয়ে’, ইত্যাদি। ক্যাপশন এবং হ্যাশট্যাগে স্পষ্ট, মায়ের ভূমিকায় নিজেকে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন নায়িকা।

অন্যদিকে একই সময়ে অনুরাগীদের ‘হ্যাপি সান ডে’ উইশ করতে হাসিমুখে জিন্স প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে পোজ দিতে দেখা যায় অভিনেতা যশ দাশগুপ্তকে। পরনে সাদা রঙে আঁকিবুঁকি টি-শার্ট, মাথায় টুপি পরে পোজ দিতে দেখা গেল নায়ককে।

শুরু থেকেই জল্পনা, নুসরাতের অনাগত সন্তানের বাবা যশ। তাই সন্তানের জন্মের দিন কয়েক আগে তার দিকে নজর অনুরাগীদের। দুজনের ছবি দেখে মনে হয়, তারা সম্ভবত একই জায়গায় রয়েছেন। কিন্তু প্রতি বারের মতো এবারও আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন তারা। যশ তার ছবির নিচে লিখেছেন, রোববারের খুশির আমেজ।

অন্তঃসত্ত্বা নুসরাতকে কতখানি আগলে রাখছেন যশ দাশগুপ্ত, সেটা বুঝতে বাকি নেই অনুরাগীদের। এখন টালিপাড়ার ‘টক অব দ্য টাউন’ যশ-নুসরাত। মরুভূমির চোরাবালিতেই নতুন জীবনের রসদ খুঁজে নিয়েছিল যশরত আর এখন একান্তে সময় কাটাচ্ছেন তারা।

২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত। তুরস্কের বোদরুমে হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। নিখিলের থেকে আলাদা হওয়ার পর নুসরাত দাবি করেছিলেন, নিখিলের সঙ্গে তার বিয়ে হয়নি। লিভ টুগেদারে ছিলেন তারা। জল ঘোলা হওয়ার পর সংবাদমাধ্যমে বিবৃতি পাঠানোর মাধ্যমে এ দাবি করেছিলেন নুসরাত।

  • সর্বশেষ