শিরোনাম
◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৮:২২ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নদী ভাঙন রোধে কাজ করবে নবগঠিত সবুজ আন্দোলন মানিকগঞ্জ কমিটি

সোহেল হোসেন: [২] পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন সারা দেশের জলবায়ু পরিবর্তন ও পরিবশে বিপর্যয় নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জেও নদী ভাঙন রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদ-নদী দখল ও দূষণমুক্ত করতে কাজ করবে নবগঠিত সুবজ আন্দোলন মানিকগঞ্জ কমিটি।

[৩] গত ২২ আগস্ট সন্ধ্যায় ডা. মো. লুৎফর রহামনকে সভাপতি ও চ্যানেল ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক করে ৪২ সদস্যের জেলা কমিটির অনুমোদন দেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল।

[৪] নবগঠিত কমিটির সভাপতি ডা. মোঃ লুৎফর রহমান বলেন, পরিবেশ বিপর্যয়ের ফলে মানুষসহ প্রকৃতি আজ বিপন্নর দিকে ধাপিত হচ্ছে। জেলার পরিবেশ রক্ষা, নদীভাঙন রোধ, ভেজালমুক্ত খাদ্যের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতেন করাই আমাদের প্রথম কাজ। এছাড়া জেলায় বিভিন্ন এলাকায় সবুজায়ন বিষয়টি নিশ্চিত করা।

[৫] সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী বলেন, যমুনা ও পদ্মা নদী দ্বারা বেষ্টিত আমাদের মানিকগঞ্জ জেলা। প্রতিবছর এই দুটি নদী ভাঙনে শত শত বসতবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙনে নদী তীরবর্তী মানুষ ভাঙনের কারণে নিঃশ্ব হয়ে পড়ছে। পদ্মা-যমুনা নদীসহ জেলার অভ্যন্তরীণ নদী ভাঙন রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া নদী দখল ও দূষণ থেকে পরিত্রাণ করতে সাধারণ জনগণ নিয়ে আন্দোলন জোরদার করা হবে। আশাকরি জেলার সকল জনপ্রতিনিধি আমাদের এই আন্দোলনকে সমর্থন করবেন ।

[৬] নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মেয়র মোঃ রমজান আলী, ব্যবসায়ী রফিকুল ইসলাম পরান ও মীর লুৎফর রহমান নাসির। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়