শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৯:০১ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

মাসুম বিল্লাহ : [২] নেত্রকোনার দুর্গাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় উপজেলার ঝানজাইল বাজারের ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মেয়াদ ও মূল্য বিহীন পণ্য ও ঔষধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় সোমবার বিকেলে এ জরিমানা করা হয়।

[৩] জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাহ আলম এ অভিযান পরিচালনা করেন । অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিলউদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর ও জেলা পুলিশের একটি টিম।

[৪] জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. শাহ আলম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়