শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনসিএসআই জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সার্ক দেশের মধ্যে প্রথম অবস্থানে বাংলাদেশ

শরীফ শাওন: [২] এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে ২৭ (সাতাশ) ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ৫৯.৭৪ নম্বর পেয়ে দক্ষিণ এশিয়ায় এবং সার্ক দেশগুলোর মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬০টি দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের অবস্থান ৩৮তম। সূচকে গত ডিসেম্বর বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম।

[৩] সোমবার বাংলাদেশের সরকারের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃতি লাভ করছে। এ ধরনের স্বীকৃতি আমাদেরকে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

[৪] এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ৯৬.১০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে গ্রিস। ৯২.২১ নিয়ে চেক রিপাবলিক এবং ৯০.৯১ স্কোর নিয়ে এস্তোনিয়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। সূচকে ১৭ নম্বরে যুক্তরাষ্ট্র, ১৯তম যুক্তরাজ্য, সিঙ্গাপুর ১৬, শ্রীলংকা ৬৯, পাকিস্থান ৭০, বারত ৩৯, জাপান ৩৪তম এবং চীন ৮৩তম স্থানে।

[৫] মৌলিক সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স- এনসিএসআই তৈরি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়