শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০১:৫৪ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনই ভারতের সঙ্গে ফ্লাইট চালু হচ্ছে না

বাংলানিউজ : আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

রোববার (২২ আগস্ট) রাতে গণমাধ্যমকে পররাষ্ট্রসচিব বলেন, এখনই ভারতের সঙ্গে ফ্লাইট চালু হচ্ছে না। বাংলাদেশের দেওয়া প্রস্তাব ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালু হবে ২০ আগস্ট। তবে ২০ আগস্ট থেকে না হলে ২২ আগস্ট শুরুর বিষয়ে উভয়পক্ষ আলোচনা করেছিল। তবে শেষ পর্যন্ত আর ফ্লাইট চালু হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়