শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৩:৩১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালিবানকে সমর্থন করলেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাই

রাকিবুল আবির: [২] শিল্পপতি ও রাজনীতিবিদদের দেশ ত্যাগ ঠেকাতে তালিবানকে অনুরোধ হাশমত ঘানির [৩] তালিবানের কাবুল দখল করার আগেই নিরাপত্তার কারণে দেশ ছেড়ে পালিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি। অপর দিকে তালিবানের পক্ষে সাফাই গেয়ে বিশ^কে অবাক করলেন আশরাফ ঘানির ভাই হাশমত ঘানি। আফগানের শিল্পপতি-রাজনীতিবিদরা যেনো দেশ ছেড়ে পালাতে না পারে, সে অনুরোধ জানিয়েছেন হাশমত। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন হাশমত ঘানি। আলজাজিরা

[৪] কাবুল থেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের জনগণের জন্য নতুন শাসন ব্যবস্থার প্রয়োজন ছিলো। ইন্ডিয়া টুডে

[৫] তিনি আরো জানান, আফগানিস্তানের শিল্পপতিরা যারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতালসহ ব্যবসায়িক প্রতাষ্ঠানগুলোতে বিনিয়োগ করেছেন, তারা দেশ থেকে পালিয়ে যাওয়া চেষ্টা করছেন। এছাড়াও দেশের বিশিষ্ট রাজনীতিবিদরাও দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে যাচ্ছে। এরা যদি দেশ ছেড়ে পালিয়ে যায়, তবে আফগানিস্তানের অর্থনীতি ও সামগ্রিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। এদের পালিয়ে যাওয়া ঠেকাতে আমি নতুন সরকারকে অনুরোধ জানাচ্ছি।

[৬] পালিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমার এমন কোনো ইচ্ছে নেই। আমার মূল শেকড় এখানেই। যদি পালিয়েই যাই, তবে জনগণকে মুখ দেখাবো কেমন করে? তাদের প্রয়োজনের সময় আমার পালানো কী উচিত হবে? সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়