শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেড়ামারায় পাটের আঁশ ছাড়িয়ে জীবিকা নির্বাহ করছেন নারীরা

ভেড়ামারা(কুষ্টিয়া)প্রতিনিধি : [২] কুষ্টিয়ার ভেড়ামারায় পাটের আশ ছাড়িয়ে গ্রামীন মহিলারা জীবিকা নির্বাহ করছে। সকাল থেকে বিকাল পর্যন্ত চলছে পাটের আশ ছাড়ানোর কাজ।

[৩] ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শায়খুল ইসলাম জানায় চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে গত বছর ৪৩১৫ হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবার হয়েছে ৪৩৬০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছিলো ৪২৫০ হেক্টর। আবাদ হয়েছে ৪৩৬০ হেক্টর।পাট আবাদ এই উপজেলায় বুদ্ধি পেয়েছে ১১০ হেক্টর। বর্তমানে পাট কেটে জাগ দেয়া,ধোয়া ও শুকানোর কাজ কাজ চলছে। এবছর পাটের রং ও মান ভালো হয়েছে ।

[৪] ভেড়ামারা গ্রামগুলিতে পাটের আশ ছাড়ানোর মওসুম চলছে। পাটের আশ ছাড়িয়ে অনেক মহিলারা জীবিকা নির্বাহ করছে । সকাল থেকে বিকাল অবধি বিভিন্ন খাল ও নদীর ধারে মহিলারা পাটের আশ ছাদিয়ে জীবিকা নির্বাহ করছে। অনেকে আশ ছাড়িয়ে দিলে পাটের মালিক পুরা পাটকাটি দিয়ে দিচ্ছে ফলে অনেকে সারা বছরের জ্বালানী পাটের আশ ছাড়িয়ে সংগ্রহ করছে।ফলে উপজেলার গ্রামীন মহিলাদের মৌসুমী কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

  • সর্বশেষ