শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে ছাত্রী অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অপহরণ মামলার আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৩] জানা গেছে, বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের জাহাঙ্গীর আলমের ষষ্ঠ শ্রেণিতে পড়ূয়া মেয়ে অপহরণ হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

[৪] মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (২০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার কালুজাম থেকে ওই ছাত্রী উদ্ধারসহ ২ আসামিকে গ্রেপ্তার করে।

[৫] গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের মনসুর হোসেনের ছেলে আরমান হোসেন (২২) ও ভাটগ্রামের হাফিজার রহমানের ছেলে টুকু মিয়া (৪৫)।

[৬] শনিবার (২১ আগস্ট) থানা পুলিশ ভিকটিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবে এবং জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ করে। অপরদিকে থানা পুলিশ শুক্রবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮ টায় খেংশহর গ্রাম থেকে গাঁজাসহ নুনদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তুহিন আকন্দ (২৫) কে গ্রেপ্তার করেছে।

[৭] এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শনিবার থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়