শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরষ্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী ও প্রতিরক্ষা উপমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

মাসুদ আলম : [২] বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তুরষ্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে এর সঙ্গে সাক্ষাৎ করেন।

[৩] সাক্ষাতে সেনাবাহিনী প্রধান বলেন, তুরষ্ক এবং বাংলাদেশ তথা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তার এই সফরের পরে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা - ২০২১ পরিদর্শন উপলক্ষে তুরষ্কে তার সরকারী সফরের মাধ্যমে দু’দেশের সামরিক বাহিনী, এবং বিশেষ করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি তাকে এবং তার প্রতিনিধি দলকে প্রতিরক্ষা মেলায় আমন্ত্রণ জানানোর জন্য তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী, উভয়কেই ধন্যবাদ জ্ঞাপন করেন।

[৪] জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে সামরিক সরঞ্জামাদির পাশাপাশি সেনাসদস্যদের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, ইত্যাদি ক্ষেত্রেও সেদেশের পক্ষ থেকে বাংলাদেশকে সকল সহযোগিতা এবং সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির আশ্বাস দেন যে তুরস্ক এর পক্ষ থেকে বাংলাদেশের সাথে চলমান সকল বিষয় তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন, যাতে করে ভবিষ্যতে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বন্ধুত্বপূর্ণ এবং কল্যাণকর হয়।

[৫] আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা- ২০২১ এর দ্বিতীয় দিনে শুক্রবার সেনাবাহিনী প্রধান প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিবিধ সরঞ্জমাদির ব্যাপারে অবহিত হন। এছাড়াও বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সাথে তিনি আলোচনা ও মত বিনিময় করেন। আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা সমাপনান্তে সেনাবাহিনী প্রধান তুরস্কের সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ এর সাথে সাক্ষাৎ করবেন।

  • সর্বশেষ