শিরোনাম
◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি!

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ১২:০১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ১২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এএফ এম মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী শাহানাজ বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের লকো পশ্চিম কলোনী মহল্লায় ঘটনাটি ঘটে। শাহানাজ ওই এলাকার মুক্তার হোসেনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

[৩] পুলিশ ও স্থানিয় সূত্রে জানাযায়, অটোরিকশা চালক মুক্তারের সংসারে স্বচ্ছলতা ফেরানোর জন্য তার স্ত্রী বেশ কিছু যাবৎ স্থানিয় একটি মশারী ফ্যাক্টটিতে কাজ নেয়। স্ত্রী বাহিরে কাজ করবেন স্বামী তা মেনে নিতে পারছিলেন না। কিন্তু সংসার অস্বচ্ছল হওয়ায় স্ত্রী শাহানাজ এক প্রকার নিরুপায় হয়েই সেখানে কাজ চালিয়ে যাচ্ছিলেন। গত ৩-৪ দিন আগে স্বামীর চাপে তিনি (শাহানাজ) কাজ ছাড়তে বাধ্য হন।

[৪] এরপর শুক্রবার বিকেলে তার মাকে মুঠোফোনে বিষয়টি জানান। তার মা তার স্বামীর কথা শুনতে নিষেধ করে আবারো তাকে কাজে যেতে বলেন। ফের কাজ শুরু করতে চাইলে স্বামীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন ওই গৃহবধূ। অল্পকিছুক্ষন পর স্বামীর ওপর অভিমান করে সবার অজান্তে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওই গৃহবধূ গলায় ওড়নার ফাঁস দেয়। তার ১০ বছর বয়সী মেয়ে আরোবি মায়ের লাশ ঝুলতে দেখে বাবাকে ডেকে আনে। খবর পেয়ে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল এসপি) নাজরান রউফ ঘটনাস্থল পরিদর্শক করেন।

[৫] সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ