শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে বিশেষ অভিযানে আটক ১২ জুয়াড়ী

মাহবুবুর রহমান: [২] নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়ার তাস সহ নগদ ১ লাখ ৬৪ হাজার পাঁশত টাকা জব্দ করে পুলিশ।

[৩] শুক্রবার (২০ আগস্ট) দুপুরে আটককৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সোনাইমুড়ী উপজেলার ৪নং বরগাঁও ইউনিয়নের ভাবিয়া পাড়া এলাকায় জুয়া খেলার সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।

[৪] আটককৃতরা হলো, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা মোস্তফা কামাল, তাজুল ইসলাম, নুরনবী বশু, সালাউদ্দিন, মজিব উল্যাহ সোহাগ, শামীম, গফুর, জাফর, সাখাওয়াত, জয়নাল ও আজিজুর রহমান।

[৫] নোয়াখালী জেলা গোয়োন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম করে থাকে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

  • সর্বশেষ