শিরোনাম
◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লামা জুনায়েদ বাবুনগরী'র মৃত্যুতে নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত'র শোক

রিয়াজুর রহমান : বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন- হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মুত্যুতে চট্টগ্রাম মহানগর বিএন‌পি ও আমার ব্য‌ক্তিগত পক্ষ থে‌কে গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবার এবং ভক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি মরহুম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা ক‌রেন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

উল্লেখ্য, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

  • সর্বশেষ