শিরোনাম
◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার ◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী?

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি, আটক ১

মাহবুবুর রহমান: [২] ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ১দিন বয়সী এক নবজাতক (ছেলে) চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে তুহিন হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

[৩] বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনায় চুরি হওয়া শিশুর বড় ভাই বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার দুপুর ২টা) নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়নি।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেকের সন্তান সম্ভবা স্ত্রী জুলেখা বেগমকে (৩৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে গাইনি ওয়ার্ডে অস্ত্রপচারের এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাচ্চাকে রেখে হাসপাতালের টয়লেটে যান জুলেখা। একটু পর ফিরে এসে দেখেন বিছানায় তার ছেলে নেই।

[৫] নিখোঁজ নবজাতকের স্বজনরা জানান, হাসপাতালের সিসি টিভি ফুটেজে দেখা ওই নারী আজ সকাল থেকে ওই কক্ষে ঘুরাঘুরি করছিলো। সুযোগ পেয়ে বাচ্চা নিয়ে পালিয়ে গেছে সে।

[৬] হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সিসি টিভি ফুটেজ দেখে নবজাতক চুরি করা ওই নারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

[৭] জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা জানান, চুরি হওয়া নবজাতককে উদ্ধারের জন্য বুধবার রাত থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে সিসি টিভি ফুটেজ দেখে ১জনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। শিশু চুরির ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ