শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে নসিমনের ধাক্কায় নারী নিহত

সোহাগ হাসান : [২] জেলার তাড়াশে নসিমন গাড়ীর ধাক্কায় শান্তি বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপজেলার নওগাঁ ইউনিয়নের খালখুলা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া পুকুরপাড়ার মৃত জিল্লুর রহমানের স্ত্রী।

[৪] নিহত বৃদ্ধা শান্তি বেওয়ার ছেলে সাইফুল ইসলাম বলেন, আমার বৃদ্ধ মা রাস্তা পার হওয়ার সময়ে একটি নসিমন গাড়ীর ধাক্কায় গুরুত্বও হয়।

[৫] এ সময় প্রতিবেশিরা উদ্ধার করে মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। এক পর্যায়ে বাড়িতেই তিনি মারা যান। এ ঘটনায় আমাদের গাড়ী চালকের ওপর কোন দাবী না থাকায় গড়ীর চালক চলে যায়।

[৬] তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, এমন খবর আমাদের জানা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়