শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৩:১১ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাভাবিক জীবনে ফিরছেন কাবুলের বাসিন্দারা

বিদেশ ডেস্ক : সতর্কতার সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে আফগানিস্তানের রাজধানী কাবুলের বাসিন্দারা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার আগের দিনের চেয়ে অধিক সংখ্যক রেস্টুরেন্ট ও দোকানপাট খোলা ছিল। স্বাভাবিক সময়ের মতো না হলেও রাস্তায় লোকজনের উপস্থিতি ও যান চলাচল বেড়েছে।

রাস্তায় সাধারণভাবে মানুষজনের উপস্থিতি বাড়লেও নারীদের সংখ্যা তুলনামূলক কম। কাবুল থেকে বিবিসি-র প্রতিনিধি জানিয়েছেন, তিনি বাইরে যেসব নারীদের দেখেছেন তারা যে সবাই বোরকা পরিহিত ছিলেন, এমন নয়। তবে আগামী দিন ও মাসগুলোতে তালেবান নারীদের ওপর তাদের আরও কঠোর বিধিনিষেধ আরোপ করবে, এমন জোরালো আশঙ্কা রয়েছে।

ভারী অস্ত্র নিয়ে শহরে টহল দিচ্ছে তালেবান যোদ্ধারা। এজন্য পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি ব্যবহার করছে তারা। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, লুটপাট ও অস্থিরতা ঠেকাতে তথা নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই টহল চালানো হচ্ছে।

হেরাতে তালেবান শাসনের তৃতীয় দিনে স্কুলে ফিরতে শুরু করেছে কোমলমতি শিক্ষার্থীরা। তবে ছাত্রীদের অনেকেই হিজাব পরে ক্লাসে যোগ দিয়েছে। দেশজুড়ে যে অস্থিরতা বিরাজ করছে, তা উপেক্ষা করেই আবারও পড়াশোনায় মনোযোগী হচ্ছে তারা।

রোকেয়া নামের একজন শিক্ষার্থী বলেন, ‘আমরা অন্যান্য দেশের মতোই উন্নতি করতে চাই। তালেবান আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুক। আমরা আর যুদ্ধ চাই না। এই দেশে শান্তি চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়