শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ১২:৫০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ক্যাম্পে চুরি করতে গিয়ে গৃহিনীকে জখম

কায়সার হামিদ মানিক: [২] উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের চুরি করতে গিয়ে এক রোহিঙ্গা গৃহিনীকে কান কেঠে গুরুতর জখম করেছে বলে এপিবিএন পুলিশ সুত্রে জানা গেছে।

[৩] সুত্রমতে, (বুধবার) সকালে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৭ শেডের বেড়া কেটে সংগোপনে পার্শ্ববর্তী মোঃ নবী হোসেন (৪০) এফসিএন ২৮৮১০৯, পিতা-মোঃ ইলিয়াস, ব্লক-এইচ ৯৮, ক্যাম্প-১৭ চুরির উদ্দেশ্যে প্রবেশ করে।

[৪] চুর নবী হোসেন ঘরে প্রবেশ করে গৃহিনী রেহেনা বেগম (২০) এর কানের দুল চুরি করার প্রাক্কালে তিনি চোরকে ঝাপটে ধরে ফেলেন। এ সময় চোর নবী হোসেন ঐ ঘরে থাকা ধারালো দা দিয়ে রেহেনা বেগমকে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

[৫] পরবর্তীতে পার্শ্ববর্তী লোকজন এসে গুরুতর আহত রেহেনা বেগমকে উদ্ধার পূর্বক প্রথমে এমএসএফ হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।

[৬] পুলিশ পরে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে চুর মো. নবী হোসেন (৪০) কে গ্রেফতার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর এসপি মো. নাইমুল হক।

[৭] আটকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে এজাহারসহ উখিয়া থানা প্রেরণ করা হয়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়