শিরোনাম
◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে?

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে মোটর সাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার

বাবুল আক্তার: [২] যশোরের কেশবপুরের পল্লি থেকে এক মোটরসাইকেল-চালকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে।

[৩] মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়ার ঢেপার মাঠে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।

[৪] কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, নিহত ব্যক্তি কেশবপুর শহরের সাবদিয়া এলাকার মজিদ মোড়ালের ছেলে মো. রাসেল (২৬)। তার তিন বছরের একটি মেয়ে রয়েছে। তিনি পেশাদার মোটরসাইকেল-চালক ছিলেন। কারা রাসেলকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে তা এখনো জানা যায়নি। তার মোটরসাইকেলটি গোপসানা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।

[৫] প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের জন্য পুলিশ তৎপর আছে বলে জানান ওসি বোরহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়