শিরোনাম
◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০২:৫৩ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ত্রাণ ও পুরস্কার বিতরণ

মোবারক হোসেন: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে লক্ষীছড়ি জোন কর্তৃক স্থানীয় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান এবং বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

[৩] গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে লক্ষীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিভিন্ন এলাকার প্রায় ২০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আটা ও লবণ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং বস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেলঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি এবং অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মাচারীবৃন্দ। এসময় তিনি বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই বিভিন্ন সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

[৪] এছাড়াও লক্ষীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাতির পিতার জীবনীর উপর আলোচনা সভার আয়োজন করা হয়।

[৫] বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেলঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি। জোনের এ মহতি উদ্যোগ স্থানীয় জনগন, স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদেরকে বঙ্গবন্ধুর আদর্শে ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করে তুলবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়