শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০১:৫৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান থেকে মার্কিনীদের ফিরিয়ে আনতে ৫ হাজার সেনা পাঠাচ্ছেন বাইডেন

রাশিদুল ইসলাম : [২] সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান সম্পর্কে তার পরিকল্পনা কি তা খোলাসা করে না বললেও এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেনকে তা অনুসরণ করতে বলছেন। ট্রাম্প মনে করেন এতে আফগানিস্তান থেকে মার্কিনীদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে। তাদের সম্পদও রক্ষা পাবে। স্পুটনিক

[৩] ট্রাম্প নিশ্চয়তা দেন তার পরিকল্পনা অনুসরণ করলে তালেবানরা মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের হামলার সাহস পাবে না।

[৪] ট্রাম্প বলেন, কাবুলে মার্কিন দূতাবাসে তালেবানরা তাদের পতাকা উত্তোলন করলে তা হবে দুঃখজনক। ট্রাম্প এও বলেন যুক্তরাষ্ট্রের প্রতি কোনো সন্মান বা ভয় নেই তালেবানদের। এবং তালেবানদের বিপক্ষে ব্যর্থতার জন্যে তিনি র্দুবলতা, অযোগ্যতা এবং সর্ম্পূণ কৌশলগত অসঙ্গতিকে দায়ী করেন।

[৫] তবে প্রেসিডেন্ট বাইডেন মনে করেন তালেবানরা ২০০১ সাল থেকেই শক্তিশালী হতে থাকে। তিনি বলেন প্রেসিডেন্ট হওয়ার পর সামরিক কর্মকর্তা ও মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফিরিয়ে আনা হচ্ছে। আমি চাই না যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্টকে আফগান যুদ্ধ সামালাতে হোক।

[৬] এদিকে পেন্টাগন আফগানিস্তান থেকে মার্কিন কূটনীতিকদের নিরাপদে ফিরিয়ে আনতে দেশটিতে ৫ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

[৭] প্রেসিডেন্ট বাইডেন বলেছেন আফগানিস্তান থেকে মার্কিন ও মিত্রদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে হবে কারণ তালেবানদের কাছ থেকে তারা বিশেষ ঝুঁকিতে রয়েছে। তালেবানরা যদি কোনো হামলা করে তাহলে দ্রুত ও শক্তিশালী জবাব দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়