শিরোনাম
◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও) ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ৮১৭ জনের যাচাই বাকি, ১ অক্টোবরের পর চূড়ান্ত সিদ্ধান্ত ◈ রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, এবার ফিরেছে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড ◈ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয়

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ১০:০২ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় ৬৭ জনের মৃত্যু

হ্যাপি আক্তার: [২] করোনায় আক্রান্ত রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। কোনো কোনো এলাকা থেকে হাসপাতালে শয্যা ও অক্সিজেন সংকটের খবরও পাওয়া যাচ্ছে। শনিবার (১৪ আগস্ট) বিভিন্ন জেলা থেকে ৫২ জনের খবর পাওয়া গেছে।

[৩] রাজশাহীতে ১১, ময়মনসিংহে ২৩, চট্টগ্রামে ৫, সাতক্ষীরায় ৩, কুষ্টিয়ায় ৯, কুমিল্লায় ১০, ঠাকুরগাঁয়ে ৪ ও নড়াইলে ১ জনের মৃত্যু হয়েছে। সময় ও একাত্তর টিভি, ডিবিসি নিউজ

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছে মোট ১১ জন। এর মধ্যে সংক্রমণে ৯ ও উপসর্গে ২ জন মারা গেছেন।

শনিবার (১৪ অগাস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,

ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।

শনিবার (১৪ আগস্ট) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৫, নেত্রকোনার ৪, শেরপুরের ২, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন করে রয়েছে।

এদিকে ময়মনসিংহ জেলায় ৬০০ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ১৬ শতাংশ।

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৩৩৩টি। আক্রান্তদের মধ্যে ২৯৭ জন মহানগর এলাকায় এবং ১৬৯ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ৩ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১১৬ জনের। মোট করোনা আক্রান্ত ৯৪ হাজার ৩৫০ জন।

কুমিল্লা: কুমিল্লায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে।

নড়াইল: নড়াইলে করোনায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ