শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন মসজিদে করোনা সচেতনতা বক্তব্য

মাহবুবুর রহমান : [২] জেলা পুলিশ সুপারের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার মসজিদগুলোতে করোনায় স্বাস্থ্য সচেতনতা ও আইন-শৃঙ্খলা বিষয় সম্পর্কিত সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয় ।

[৩] শুক্রবার দুপুরে জেলা জামে মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশে ইভটিজিং ,বাল্যবিবাহ, চুরি, ছিনতাইকারী ,মাদক নিমূল এবং করোনা সচেতনামূলক বক্তব্য প্রদান করেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম।

[৪] এ দিকে জেলা পুলিশের নির্দেশনায় নুরু পাটোয়ারী হাটে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ শাহেদুল ইসলাম, চৌমুহনী বড় মসজিদে বক্তব্য রাখেন বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার, চরজব্ব জামে মসজিদে বক্তব্য রাখেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জিয়া, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন প্রমুখ

[৫] এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, করোনার সময় বিভিন্ন সভা-সমাবেশ নিষিদ্ধ থাকায় আমরা মসজিদে আগত সাধারণ মুসল্লিদের মাঝে করোনায় সামাজিক দূরত্ব মেনে চলা, সরকারি আইন মেনে চলা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত যেকোনো বিষয়ে সচেতনতা তৈরি করা লক্ষ্যে আমরা এ উদ্যোগ গ্রহণ করি। যেহেতু কোথাও জনসমাবেশ করা যাচ্ছে না সে জন্য আমরা এই মসজিদে বিভিন্ন শ্রেণির মুসল্লি আসে সে উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়