শিরোনাম
◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০২:৪৪ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ৮৭৯ শনাক্তের দিনে মৃত্যু ১০

নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৮৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, সোমবার করোনায় মারা গিয়েছিলেন ১৩ জন, শনাক্ত হয়েছিলেন ৫০৭ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬২৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ।

সাতকানিয়ায় ৭, বাঁশখালীতে ৪, আনোয়ারায় ৬, চন্দনাইশে ১, পটিয়ায় ২১, বোয়ালখালীতে ৪, রাঙ্গুনিয়ায় ২৫, রাউজানে ৬৫, ফটিকছড়িতে ১০, হাটহাজারীতে ৮০, সীতাকুণ্ডে ১৯, মিরসরাইয়ে ৯ এবং সন্দ্বীপে ১ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৯০৭ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৭ হাজার ৮৯৪ জন। বাকি ২৪ হাজার ১৩ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৫ জন নগরের বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৩১ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৫১ জন।

  • সর্বশেষ