শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় নাগরিককে সন্তানসহ হাইকোর্টে হাজিরের নির্দেশ

বাশার নূরু: [২] দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ভারতীয় এক নাগরিককে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশান থানা পুলিশকে আগামী ২৬ আগস্ট তাদের আদালতে হাজির করতে বলা হয়েছে।

[৩] বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এক রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন।

[৪] মামলার বিবরণে জানা যায়, বিয়ে সংক্রান্ত ভারতীয় একটি ওয়েবসাইট থেকে হায়দারাবাদের মুসলিম পরিবারের মেয়ে সাদিকা শেখ নামে এক নারী বারিধারার এক ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তানকে পছন্দ করেন। ২০১৭ সালে হায়দারাবাদে তাদের বিয়ে হয়। বিয়ের পর মালয়েশিয়ার কুয়ালালামপুরে তারা বসবাস শুরু করেন। কয়েক মাস পর তারা ঢাকায় চলে আসেন। পরে ওই দম্পতি এক ছেলের জন্ম দেন। এক পর্যায়ে তাদের সংসারে অশান্তি শুরু হয়। স্বামীর বিরুদ্ধে মারধরেরও অভিযোগ ওঠে। ভারতের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিষয়টি ভারতে মেয়েটির আত্মীয় স্বজনরা জানতে পারেন। তাদের পরিবারের পক্ষ থেকে প্রথমে ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করা হয়। তবে কোনো সমাধান না পেয়ে মেয়েটির বোন মানবাধিকার সংগঠন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) কাছে আইনি সহায়তা চান।

[৫] গত ৮ আগস্ট সাদিকা শেখ ও তার শিশু সন্তানকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে ফ্লাডের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক লুলান চৌধুরী হাইকোর্টে রিটটি দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট।

  • সর্বশেষ