শিরোনাম
◈ সাপ্তাহিক ও সরকারি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে যত ছুটি ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি ◈ টুথপেস্ট টিউবের নিচে রঙিন দাগ কেন থাকে? কোনটিতে কী বোঝায় ◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন যে সমঝোতায় পদত্যাগ করেন ◈ এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত ◈ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টে রিট ◈ আ.লীগের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার ◈ আরও ৫ জনের মৃত্যু হাম উপসর্গে, মোট প্রাণহানি ৮২৫ ◈ নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট, জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ◈ বাংলাদেশের বাজারে নজর দক্ষিণ কোরিয়ার, সিইপিএ নিয়ে শেষ ধাপের আলোচনা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে প্রবাসীর স্ত্রীর গোপন ছবি ধারণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মঈন উদ্দীন: [২] তানোরে প্রবাসীর স্ত্রীর গোপন ছবি ধারন করে টাকা দাবির ঘটনায় প্রেমিক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় প্রেমিকা প্রবাসীর স্ত্রী বাদি হয়ে পর্ণগ্রাফী আইনে প্রেমিকের বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

[৩] মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আমশো গ্রামের নাসিম উদ্দীনের ছেলে গোল্লা পাড়া বাজারের (গার্মেন্সের কর্মচারী) জালাল উদ্দিন (২০)’র সাথে তানোর সদর গ্রামের জৈনক ব্যাক্তির (প্রবাসী) স্ত্রীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সুত্র ধরে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে মোবাইল ফোনে ভিডিও কলের আপত্তিকর ছবি ধারণ করে প্রবাসীর স্ত্রীর কাছে মোটা অংকের টাকা দাবি করেন ওই যুবক।

[৪] রোববার বিকালে প্রবাসীর স্ত্রী থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে খুলে বলেন। সন্ধ্যায় মোবাইল ট্যাং করে তানোর গোল্লা বাজারের এক গার্মেন্স থেকে ওই যুবককে আটক থানায় নেয় পুলিশ। পরে ওই যুবকের মোবাইলে প্রবাসীর স্ত্রীসহ কয়েকজন নারীর সাথে তার একই ভাবে করা আপত্তিকর ভিডিও ও ছবি পাওয়া যায়।

[৫] এঘটনায় রোববার রাতেই প্রবাসীর ওই স্ত্রী বাদি হয়ে ওই যুবককে আসামী করে পর্ণগ্রাফী আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তানোর থানা পুলিশ সোমবার দুপুরে ওই যুবককে আদালতে প্রেরণ করেন।

[৬] তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এঘটনায় থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ইন্টারনেটে অপরিচিতদের সাথে আপত্তিকর ভিডিও ও ছবি আদান প্রদানে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়