শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৫:১০ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, ৪ পুলিশ সদস্য আহত

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দেলোয়ার দেলু নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার রাত দশটার দিকে উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডিমান্ড মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দেলুকে গ্রেপ্তার করে এপিবিএন সদস্যরা।

[৩] এপিবিএন জানিয়েছে, দেলু রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী বাহিনী কথিত মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলুকে রক্ষা করতে তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় চার পুলিশ (এপিবিএন) সদস্য আহত হয়। সহযোগীরা পালিয়ে গেলেও পুলিশ দেলুকে ধরতে সক্ষম হয়।

[৪] বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক বলেন,দেলুকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে, পুরো এলাকায় এপিবিএনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

[৫] নাইমুল হক আরও বলেন, 'দেলু তালিকাভুক্ত দুর্র্ধষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ উখিয়া থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

[৬] প্রসঙ্গত, ২০২০ এর অক্টোবরে আলোচনায় আসে কথিত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ মুন্না বাহিনীর নাম। সেসময় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী বাহিনী মুন্না ও আনাস বাহিনীর দফা দফায় সংঘর্ষের ঘটনায় সাত রোহিঙ্গা নিহত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়