শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৩:০০ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে আরও ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫০৭

নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৫০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, রোববার করোনায় মারা গিয়েছিলেন ১৫ জন, শনাক্ত হয়েছিলেন ৯৩৩ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৫০৭ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৩৭৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ০৩ শতাংশ

সাতকানিয়ায় ৩, বাঁশখালীতে ৫, আনোয়ারায় ৮ , চন্দনাইশে ২, পটিয়ায় ১৯, বোয়ালখালীতে ৪, রাঙ্গুনিয়ায় ২, রাউজানে ৪, ফটিকছড়িতে ৩৭, হাটহাজারীতে ১৮, সীতাকুণ্ডে ২১, মিরসরাইয়ে ৯ এবং সন্দ্বীপে ১ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ২৮ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৭ হাজার ২৬৮ জন। বাকি ২৩ হাজার ৭৬০ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৫ জন নগরের বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬২৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৪৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়