শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানীর লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। যাহার লম্বা সাড়ে ১১ফুট। ওজন ২০ কেজি।

[৩] রোববার বেলা আড়াইটার দিকে ইনানী বনবিভাগের আওতাধীন গভীর বনাঞ্চলে অজগরটি অবমুক্ত করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা দক্ষিন বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো শামীম রেজা মিঠু।

[৪] তিনি বলেন, শনিবার রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানীর সড়কের পার্শ্ববর্তী লোকালয়ে স্থানীয় লোকজন অজগরটি দেখতে পায়।

[৫] পরে তারা বন বিভাগের খবর দিলে আমি, ইনানী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফাদেক হোসেন ও বনরক্ষা সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যরা মিলে রাতে অজগরটি ওই স্থান থেকে উদ্ধার করে ইনানী বনবিট কার্যালয় নেওয়া হয়। সেখানে হেফাজতে রেখে রাতে খাবারের জন্য একটি মুরগি দেওয়া হয়েছে।

[৬] বনসংরক্ষক মো শামীম রেজা মিঠু বলেন, রবিবার দুপুরের দিকে ইনানী বিটের সংরক্ষিত গভীর বনাঞ্চলের ভেতরে বনকর্মী ও বনরক্ষা সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাধ্যমে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়