শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৯:২৭ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার দুই সিটির সদ্য ঘোষিত কমিটি নিয়ে বিএনপিতে স্বস্তি

শাহানুজ্জামান টিটু: [২] গণপ্রতিনিধিত্ব আদেশের শর্ত অনুযায়ী ২০২০ সালের মধ্যে সব রাজনৈতিক দলের নারী নেতৃত্ব ৩৩ শতাংশ নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।

[৩] গত ১ আগস্ট ঢাকা মহানগর বিএনপি'র উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণে ৪৯ সদস্যের মধ্যে মাত্র ৩ জন এবং মহানগর উত্তর কমিটিতে ৪৭ সদস্যের মধ্যে মাত্র একজন নারীকে নেতৃত্বে রাখা হয়েছে।

[৪] ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটি নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন। তার প্রত্যাশা এই কমিটি গণতন্ত্রপুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

[৫] তিনি বলেন, দুই কমিটিতেই নতুন ও পুরাতন সমন্বয় করে নেতাকর্মীদেরকে এক প্লাটফর্মে আনার চেষ্টা করা হয়েছে।

[৬] মহানগর উত্তরে আহ্বায়ক ও সদস্য সচিব মহানগর কেন্দ্রীক রাজনীতিতে নতুন মুখ। ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ঢাকা-২ আসন থেকে একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা পালনকারী এই নেতা মহানগর দক্ষিণের বিষয়ে বেশি আলোচিত থাকলেও শেষ পর্যন্ত উত্তরের দায়িত্ব দিয়ে চমক সৃষ্টি করা হয়েছে।

[৭] উত্তরের সদস্য সচিব হিসেবে আলোচিত আমিনুল হক। তরুন ও ক্যারিশমাটিক নেতা হিসেবে এ নেতা ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হন।

[৮] ২০১৭ সালের ১৮ এপ্রিল হাবিবউন নবী খান সোহেলকে সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ এবং এম এ কাইয়ুমকে সভাপতি ও আহসানউল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে উত্তরের কমিটি করা হয়েছিলো। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়