শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০টি অক্সিজেন প্লান্ট স্থাপনের অনুমোদন মন্ত্রিসভা কমিটিতে

বাশার নূরু: [২] বাড়তি চাহিদার যোগান নিশ্চিত করতে ৩০টি অক্সিজেন প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। বুধবার এসব প্লান্ট স্থাপন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার প্রকল্পের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

[৩] কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, এখনকার প্রয়োজন বিবেচনায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

[৪] মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে এসব অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে। কোভিড-১৯ এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডামিক প্রিপেয়ার্ডনেস' প্রকল্পের আওতায় এসব প্লান্ট স্থাপনে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

[৫] এছাড়া একই সময়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদনসহ মোট ১০ প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব কেনাকাটায় মোট এক হাজার ৩৪৩ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ৯১১ কোটি টাকা এবং বিশ্ব ব্যাংক ও দেশিয় ব্যাংক থেকে ৪৩২ কোটি টাকা ঋণ নেওয়া হবে।

[৬] অর্থমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য মজুদ নিশ্চিত করতে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়