শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৮:৫১ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

দিরাই প্রতিনিধি: দিরাইয়ে চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ টি মামলায় ৪ হাজার ৪ শত টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে পৌর শহরের সেন মার্কেট, থানা রোড সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ মোতাবেক ১৪টি মামলায় এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর।
এসময় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাখন চন্দ্র সূত্রধর বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে, করোনা সংক্রমণের উল্লম্ফন ঠেকাতে কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ‘কঠোর’ অবস্থানে রয়েছে দিরাই উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়