শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রংপুর মহানগরীতে রাকিব হাসান (১৭) নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারিরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে মাছুয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈরাগিপাড়া এলাকার মমিনকে মাদক ব্যবসা বন্ধ করতে বলায় রাকিবের সঙ্গে বিরোধ দেখা দেয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মমিনের নেতৃত্বে তার সহযোগীরা রাকিবকে বাসা থেকে ডেকে মাছুয়াপাড়া বাজারে নিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে চলে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পাশাপাশি সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে হত্যার আলামত সংগ্রহ করে। 

রাকিবের বাবা আব্দুস সামাদ বলেন, “মমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আমার ছেলে মাদক ব্যবসা না করার জন্য বললে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাকিবকে বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করেছে। মমিন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হত্যার বিচার চাই।” 

রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন দলের নেতাদের নিয়ে সন্ধ্যায় রাকিবের বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “রাকিব জুলাই যোদ্ধা এবং যুবদল নেতা। মাদক ব্যবসায়ী মমিন ও তার ক্যাডাররা নৃশংসভাবে হত্যা করেছে। পুলিশ ও প্রশাসনকে বলবো, দ্রুত সময়ের মধ্যে মমিন ও তার সহযোগীদের গ্রেফতার করুন। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।” 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, “মমিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রাকিবকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।” 

 

  • সর্বশেষ