শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার বাড়িতে ফিরল ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে নিহত শাহ আলমের মরদেহ

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর আল-রিফা'আ এলাকার কৃষি খামারে ড্রোন দুর্ঘটনায় নিহত বাংলাদেশি কৃষিশ্রমিক প্রবাসী শাহ আলম ভূইয়ার মরদেহ বাড়িতে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার ( ৯ এপ্রিল ) বিকেলে মরদেহটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন এলাকায় তার নিজ বাড়িতে এসে পৌঁছায়। মরদেহবাহী গাড়ি বাড়ির সামনে পৌঁছাতেই পরিবার ও স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।

নিহতের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা নিহতকে বহন করা কফিন ঘিরে আহাজারি করতে থাকেন। এ সময় আবেগাপ্লুত হয়ে তাকে দেখতে আসা মানুষ ও প্রতিবেশীরাও তাদের কান্না ধরে রাখতে পারেননি। এ সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। জানা গেছে, গত ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আকাশে অনুপ্রবেশকারী একটি ড্রোনকে আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ভূপাতিত করে।

এ সময় আল-রিফা'আ এলাকার একটি কৃষি খামারের ওপর ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে। এতে ওই খামারে কর্মরত বাংলাদেশি কৃষিশ্রমিক শাহ আলম ভুইয়া ( ৪৫ ) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত প্রবাসী শাহ আলম ভূইয়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন দক্ষিণপাড়া এলাকার ইসমাইল ভূইয়া বাড়ির মৃত হানিফ ভূইয়ার মেজো ছেলে। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, নিহতের ৮ দিন পর বাড়িতে এসে পৌঁছেছে শাহ আলম ভূইয়ার লাশ।

তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব পালন করে আসছিলেন। দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বাদ আসর তার জানাজা ও দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।

  • সর্বশেষ