শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৮:০৫ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে আইসক্রিম খাবেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সিন্ধু, বললেন উচ্ছ্বসিত পিতা

স্পোর্টস ডেস্ক : [২] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আইসক্রিম খাবেন পিভি সিন্ধু। তেমনটাই জানালেন সিন্ধুর বাবা পিভি রমনা। রিও অলিম্পিকে রুপা পদক জেতার পর রোববার (২ আগস্ট) টোকিওতে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। সেমিফাইনালে তাইজুর কাছে হেরে গিয়ে ভেঙে পড়েছিলেন সিন্ধু। বাবাই তাকে আরও একবার উঠে দাঁড়াতে অনুপ্রেরণা দেন। বলেন, তার ব্রোঞ্জ চাই।

[৩] সেই ব্রোঞ্জ বাবা কেন, গোটা ভারতবাসীকে আনন্দ দিয়েছে। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত রামনা বলছেন, টোকিও যাওয়ার আগে প্রধানমন্ত্রী সিন্ধুকে বলেছিলেন, ফিরে এলে একসঙ্গে আইসক্রিম খাব। এবার সেটাই হবে।

[৪] রিও-তে রুপো জেতার পর সিন্ধুর ওপর আশা ছিল গোটা দেশের। আশা করেছিলেন মোদিও। যাওয়ার আগে সিন্ধুকে তিনি জিজ্ঞাসা করেন, পছন্দের কোন খাবারটা ডায়েট থেকে বাদ? সিন্ধু জানান, আইসক্রিম। এরপরেই মোদি কথা দেন, পদক জিতে ফিরে এলেই একসঙ্গে আইসক্রিম খাবেন তারা।

[৫] এদিকে ভারতের জন্য সুখবর, সিন্ধু জানিয়ে দিয়েছেন, আগামী ২০২৪ প্যারিস অলিম্পিকেও খেলবেন তিনি। টোকিওতে ব্রোঞ্জ জেতার পর তার অনুভূতি খানিকটা যেন জড়িয়ে পেঁচিয়ে গেছে। তিনি বলছেন, বুঝতে পারছি না, ব্রোঞ্জ জেতায় খুশি হব, নাকি ফাইনালে উঠতে না পারায় আক্ষেপ করবো। তিনি আরও বলেন, এই মুহূর্তটাকে উপভোগ করতে চাই। আমার পরিবার প্রচুর পরিশ্রম করেছে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। স্পনসররাও সাহায্য করেছে, ধন্যবাদ তাদেরও। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়